মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন বিচারক ও ৩ পুলিশ

মাগুরা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৬:১০আপডেট : ০৫ মে ২০২৫, ১৬:২৩

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সোমবার (৫ মে) ষষ্ঠ দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আলাউদ্দিন, প্রধান অভিযুক্ত আসামি হিটু শেখের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া বিচারক সব্যসাচী রায়, মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী, আছিয়ার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা আনজুমান আরা।

বাদীসহ ৩৭ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সর্বমোট ২৭ জন জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে। এ কারণে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। আদালতে তোলার সময় আসামি হিটু শেখ সাংবাদিকদের লক্ষ্য করে চিৎকার করে তার পুত্রবধূ ও আকাশ নামে একজনের জিজ্ঞাসাবাদের আবেদন জানান।

অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করলেও গত ২৩ এপ্রিল চার্জ গঠনের দিন আদালতে সব আসামি নিজেদের নির্দোষ দাবি করায় লিগাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

আছিয়ার পক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মনজুরুল ইসলাম মুকুলসহ প্যানেল আইনজীবীরা অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী