লাইনচ্যুত ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯

চট্টগ্রামের মীরসরাইয়ে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন।

এর আগে দুপুর দেড়টায় চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘মালবাহী রেলগাড়ীর ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ছয় ঘণ্টা পর রিলিফ ট্রেনে এসে বগি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

বড়তাকিয়ার রেল স্টেশন মাস্টার মো. শামসুদ্দৌহা বলেন, ‘নিজামপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক