আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ২০:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:৪৩

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে দাবি করা হয়েছে, সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ জনপ্রতিনিধিদের নিয়ে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে, শরীফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে, লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী স্কুল মাঠে এবং তুলশীর চর ইউনিয়নের টিকরাকান্দি মাঠে বিশাল গাড়িবহর নিয়ে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবীন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলীয় সভার নামে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন। আমরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনি আচরণবিধির বিষয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আচরণবিধি ভঙ্গের কোনও কিছু হচ্ছে না।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান বলেন, ‘আমি অভিযোগের বিষয় জেনেছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম