গ্রহণযোগ্য নির্বাচন করতে যা করা দরকার করবো: ইসি আলমগীর

শেরপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ২০:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:০৬

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য আমাদের যা করা দরকার তাই করবো। এ নিয়ে নির্বাচনসংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘যার ভোট তিনি নিজেই দেবেন এবং যাকে খুশি তাকেই দেবেন। এ জন্য নির্বাচন কমিশন প্রত্যেক ভোটার ও প্রার্থীর প্রতি সমান আচরণ, সমান সুযোগ এবং প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারেন সেই ব্যবস্থা করেছে।’

বিএনপির ডাকা অবরোধের কারণে ভোটে কোনও প্রভাব পড়বে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এসব করছে তাদের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এটি অ্যালার্মিং পর্যায়ে যায়নি। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি-ঘোড়া চলছে। সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য করছে। তাই ভোটের দিনও ভোটাররা ভয় পাবেন না। তারা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম। এ সময় পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা, সহকারী সহকারী রিটার্নিং কর্মকর্তারা এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান