রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

টেকনাফ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ২২:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:৩৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এফ/১৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

নিহত ইমাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-জি/১২-এর মনি উল্লাহর ছেলে।

ওসি বলেন, ‘উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এফ/১৬ ব্লকে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছিলে। এ সময় লোকজন দেখে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম হোসেনের।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম