পঞ্চগড়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ২৩:০৬ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২৩:০৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাগুড়া ইউনিয়নের রমজানপাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের কাছে এই সোনা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলে বিজিবির একটি টিম সীমান্ত পিলারের কাছে গিয়ে এক ব্যক্তিকে ধানক্ষেতে ঘোরাফেরা করতে দেখেন। সে সময় চাষিরা কাটা ধানের আটি বাঁধছিলেন। সন্দেহজনক ব্যক্তিকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করতেই সে একটি কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগটি খুলে সেখানে প্যাকেট করা বিশটি সোনার টুকরা পাওয়া যায়। এর মধ্যে পনেরোটি বিস্কুট আকৃতির এবং বাকি পাঁচটি ছোট-বড়-মাঝারি বার পাওয়া যায়। উদ্ধার সোনা পঞ্চগড় জুয়েলারি সমিতিতে নিয়ে পরীক্ষা করা হয়। এতে মোট ৩শ’ ৫১ ভরি চার আনা সোনা পাওয়া গেছে। যার মূল্য তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা যায়নি। এ ব্যাপারে আটোয়ারী থানায় জিডি করা হবে।

তিনি আরও জানান, ৫৬ বিজিবি নিয়ন্ত্রিত পঞ্চগড়ের একটি সীমান্ত এলাকায় কিছুদিন আগে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। তখন থেকেই সীমান্তে টহলসহ অন্যান্য কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার ঘাগরা সীমান্ত এলাকা থেকে গত সেপ্টেম্বর মাসে ২২ কেজি সোনা উদ্ধার করেছিল নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

/এমএএ/
সম্পর্কিত
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ৬ কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম