আচরণবিধি লঙ্ঘন: আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩, ২২:৪৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২২:৪৭

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডল এমপি এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

নির্বাচনি এলাকা ৬৬, সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মঙ্গলবার এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উভয় প্রার্থী গত ২৮ নভেম্বর সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়ক, উপজেলা চত্বর এবং বেলকুচি বাজার এলাকায় পৃথকভাবে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, সভা-সমাবেশ করেছেন। বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচারও হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৬ (ঘ) ও ১২নং বিধি লঙ্ঘিত হয়েছে।

নোটিশে উভয় প্রার্থীকে ১১ ডিসেম্বর দুপুরে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী