মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো ২ কিশোরের

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ২২:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২২:৪৪

গাইবান্ধায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সাজিদ মিয়া (১৭) ও জুয়েল রানা (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়ি রংপুর শহরের পশ্চিম খাসবাগ তিনমাথা এলাকায়। সাজিদ ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে এবং জুয়েল আল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ থেকে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুয়েলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাজিদের।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীররা জানান, বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত দুই বন্ধু রংপুর থেকে মোটরসাইকেলে চালিয়ে ঘুরতে আসে সুন্দরগঞ্জ উপজেলায়। ঘোরাঘুরির পর রংপুরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী