প্রার্থিতা ফিরে পেলেন গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ১৬:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬:১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে আপিল আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া। রবিবার তিনি প্রার্থিতা ফিরে পান। ফলে এ নির্বাচনে প্রার্থী হতে আর বাঁধা রইলো না তার।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হতে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন কাবির মিয়া। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকা একজন ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করেন এবং শুনানিতে ওই ভোটারকে নিয়ে হাজির হন। পরে আজ শুনানি শেষে আপিলের রায়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ফলে এ আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট প্রার্থী হলেন ছয় জন।

প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া বলেন, ‘প্রার্থিতা ফিরে পাওয়ায় মুকসুদপুরবাসীর আশা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আনন্দমুখর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ সৃষ্টি করে যে নির্বাচন করার নির্দেশনা রয়েছে, আমরা তা পালন করবো।’

সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী