নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় সাকিবকে বরণ

মাগুরা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৫

ব্যান্ড পার্টির বাদ্য ও ফুলেল শুভেচ্ছায় সাকিব আল হাসানকে জন্মস্থানে বরণ করে নিলো নিজ গ্রামবাসী।  মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী সাকিব মঙ্গলবার বিকালে নিজ জন্মস্থান শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে নির্বাচনি প্রচারণায় আসেন।

সব্দালপুরে এ তারকা ক্রিকেটার পৌঁছানোর পর দুধারে নারী-পুরুষরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা জানান, দীর্ঘদিন পর সাকিব তার নিজ জন্মস্থানে এলেন।

পরে এক নির্বাচনি সমাবেশে সাকিব বলেন, ‘এটি আমার নিজের এলাকা। আগে আমি আপনাদের কাছে দাবি করবো, আমার চাওয়া। নির্বাচনের পর আপনাদের দাবি আমি মেটাবো। আমি কি আপনাদের শতভাগ সমর্থন আশা করতে পারি না?’ সমবেত জনতা তাকে হাত নেড়ে সমর্থন জানান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অন্যদের মধ্যে বক্তব্য দেন– জেলা আওয়ামী লীগের সভাপতি এ এফ এম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শরীফুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক