আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি: সাকিব

মাগুরা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ২২:৫৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২৩:০৪

তারকা ক্রিকেটার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘আমি আগে যেমন ছিলাম, এখনও তেমনই আছি।’ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংক্ষিপ্ত এই সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘মিডিয়ায় আমাকে দেখে মনে হতে পারে, আমার কোনও পরিবর্তন এসেছে। আসলে আমার কোনও ধরনের পরিবর্তন আসেনি। আমার বন্ধুবান্ধব, পরিবারের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন, আমি কেমন। আগে হয়তো ছোট পরিসরে মিশেছি, এখন একটু বড় পরিসরে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেলফি তোলাতে আমার কোনও ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। যারা সেলফি তুলেছেন, তারা নিজেরা ভোটার না হলেও বাবা-মায়ের কাছে গিয়ে বলবে আমাকে ভোট দিতে। এটিই আমার লাভ।’

কী পরিমাণ ভোট আশা করেন? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি সব বয়সী নরনারী, ছেলেমেয়েদের কাছে গিয়েছি এবং অনুরোধ করেছি। আমি খুব আশাবাদী। কিন্তু বাকিটা জানা যাবে নির্বাচনের পর। এখন তো আমি ভবিষ্যদ্বাণী করতে পারবো না।’

ক্রিকেট নাকি রাজনীতি– এর উত্তরে তিনি বলেন, ‘আমি দুটোই চালিয়ে যেতে চাই। যেমন ক্রিকেট খেলবো, একইভাবে রাজনীতিতেও সময় দেবো।’

সবশেষে তাকে প্রশ্ন করা হয় ‘আপনি কি প্রচারণায় সন্তুষ্ট?’ জবাবে তিনি বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি আশাবাদী আমার বিজয়ে।’

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম