শেষ দিনের প্রচারণায়ও ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ শামীমের

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ২১:০৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২১:০৩

শেষ দিনের প্রচারণায়ও ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীম। 

শেষ দিন উপজেলার কয়েকটি গ্রামে প্রচারণা করেছেন এই প্রার্থী। কখনও গ্রামের বাড়ি, কখনও পৌর শহরের অলিগলি আবার কখনও খোলা মাঠের আলপথ দিয়ে হেঁটেছেন। বিকালে ঝলম ইউনিয়ন বেওলাইন এলাকায় উঠান বৈঠক, সন্ধ্যায় পৌর এলাকার বরুড়া হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ করেন তিনি। 

কর্মী সমাবেশে শফিউদ্দিন শামীম বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা। স্মার্ট বাংলাদেশের সঙ্গে স্মার্ট বরুড়া গড়তে আপনারা ৭ জানুয়ারি কেন্দ্রে আসুন। ভোট দিয়ে ৫ বছরের জন্য আপনাদের সেবক হয়ে থাকার সুযোগ দিন। এ সময় তিনি কর্মীদের নির্দেশ দেন, ভোট একটা উৎসব। এই উৎসবে সবাইকে একত্র করে উপভোগ করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে আসতে সহযোগিতা করুন।’

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নুরুল ইসলাম মিলন, জাতীয় পার্টির ইরফান বিন তোরাব আলী, গণফ্রন্টের মোহাম্মদ দুলাল মিয়া, ইসলামী ঐক্যজোটের মো. মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোজাম্মেল হক বশির, খেলাফতে আন্দোলনের মো. আব্দুল আজিজ, জাকের পার্টির শরিফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আহসান উল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের হান্নান মিয়া, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. মাসউদুল আলম।

/এএম/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম