চাপা দেওয়া ট্রলিতে আটকে ছিল শিশুশিক্ষার্থীর মরদেহ

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১৯:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল এলাকায় ইটবাহী ট্রলির চাপায় নুসরাত আক্তার নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ওই ট্রলিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত স্থানীয় আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে সাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল শেষে বাড়ি ফিরছিল নুসরাত। পথে বেপরোয়া গতির ইটবাহী ট্রলি তাকে চাপা দেয়। এ সময় নুসরাতের দেহ ট্রলির সঙ্গে আটকে ছিল। এলাকাবাসীর ডাক-চিৎকারে চালক ট্রলি ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

উজিরপুর মডেল থানার ওসি জানিয়েছেন, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ট্রলির চালক সাকরাল গ্রামের আবেদ হাওলাদারের ছেলে কালাম হাওলাদারকে আটকের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন