ত্রুটিপূর্ণ তারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ২২:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২:৪১

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ খালাসি (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে শিবচর পৌরসভার ১২নং ওয়ার্ডের অধীন চর শ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ ওই এলাকার মিনহাজ খালাসির ছেলে। তিনি শিবচর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে আরিফ বাড়ির রান্নাঘরের একটি বিদ্যুতের তার ঝুলে থাকায় তা টান করে বেঁধে দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত ত্রুটিপূর্ণ তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফের ভগ্নীপতি ইব্রাহিম মিয়া বলেন, ‘তাদের থাকার ঘর থেকে রান্নাঘরে একটি বিদ্যুৎলাইনের সংযোগ ছিল। সেই ঝুলন্ত তারটি টান করে বাঁধার জন্য যায় আরিফ। ওই বিদ্যুতের তারে লিকের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম