পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ আরসা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ের গহিন অরণ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসার তিন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে লালপাহাড় নামে ওই পাহাড়ে অভিযান চালায় র‍্যাব।

অভিযানে ২২টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ এবং চারটি মাইন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো– আরসা সন্ত্রাসী গান গ্রুপের কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘আটক তিন জনের মধ্যে ওসমান একসময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিল। সে সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহিন লালপাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তোলে। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিল সে।’

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া মাইনসদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো। এই অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম