বাড়িঘর ভাঙচুর করায় হাতির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জানুয়ারি ২০২৪, ১৭:১৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:১৬

চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে বন্যহাতির তাণ্ডবে তিনটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাণীগ্রাম হাসপাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– ওই এলাকার নতুনপাড়ার আহমদ ছফা (৬২), উত্তরপাড়ার প্রকাশ রঞ্জন চৌধুরী (৮১) ও প্রবীর চৌধুরী (৭৩)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঁশখালীতে ভোরে বন্যহাতির তাণ্ডবে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী হয়ে হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেছেন।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গত কয়েক বছর ধরে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের পূর্ব পাহাড়ি এলাকায় বন্যহাতির একটি দলের অবস্থান করছে। ওরা দিনে পাহাড়ে অবস্থান করলেও সন্ধ্যার পর খাবারের সন্ধানে ছুটে আসে লোকালয়ে। কৃষকের ধান, বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট করে, বসতঘরে ভাঙচুর চালায়। গত রাতেও বাণীগ্রাম হাসপাতালপাড়া এলাকায় তাণ্ডব চালিয়ে বসতঘর ভাঙচুর করেছে। এ সময় ঘরে থাকা ধান খেয়ে ফেলে হাতির দল।

কালীপুর বন বিভাগের কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রতি বছরই বন্যহাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে জানমালের ক্ষতি করে। মূলত বন থেকে হাতির খাবার বাঁশ, ফুলঝাড়ু কেটে ফেলার কারণে খাদ্যের সন্ধানে হাতির দল লোকালয়ে প্রবেশ করে। তবে ক্ষতিপূরণের আবেদন জানালে বন বিভাগের আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।'

/এমএএ/
সম্পর্কিত
হাতির পালের সামনে পড়লেন মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু
ছয় দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই ব্যতিক্রমী হাতি শাবকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম