সাজেকে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মী নিহত হয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।

নিহতরা হলেন বাঘাইছড়ি উপজেলার রুপকারি ইউনিয়নের মোরঘোনা গ্রামের আশীষ চাকমা আশুক্যা (৪৫) ও সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের দীপায়ন চাকমা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজন রবিবার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এ ঘটনায় জেএসএস-কে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ন্যায্য দাবি আদায়ে ইউপিডিএফের চলমান আন্দোলন বানচাল করে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। জেএসএস আবারও খুনের নেশায় মেতে উঠেছে।’

বিবৃতিতে সচল চাকমা অবিলম্বে মাচালংয়ে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

তবে এ বিষয়ে জেএসএসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জাপান সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
প্রধানমন্ত্রীর জাপান সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
গুলি করে ৩ কোটি টাকা লুট, ২৪ ঘণ্টায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
গুলি করে ৩ কোটি টাকা লুট, ২৪ ঘণ্টায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার