ঘরে তালা দিয়ে মা-বাবা গেছেন কাজে, পুড়ে মরলো শিশু

সাভার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২

ঢাকার সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে পুড়ে মারা গেছে পাঁচ বছরের এক শিশু। বাবা দিনমজুর আর মা বাসাবাড়িতে কাজ করেন। ভাড়া বাড়ির কক্ষে সন্তানকে তালা দিয়ে বের হয়ে যান তারা। হঠাৎ কক্ষে আগুন লেগে যাওয়ায় ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় সাকিব। খবর পেয়ে ফায়ার সার্ভিস সাকিবের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আশুলিয়ার পানধোয়া এলাকায় একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত সাকিবের বাবা নিজামউদ্দিন ওই এলাকারই স্থানীয় বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, ওই কক্ষের সব কিছুই আগুনে পুড়ে গেছে। পাশের অন্য কক্ষে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি। বাসিন্দারা কিছু কিছু জিনিস বের করতে পেরেছেন।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শিশুটিকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন তার বাবা-মা। আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল। আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে তাকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শিশুটি পুড়ে মারা যায়।’

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় পাথালিয়া ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও তাদের নিজেদের বাড়িঘর নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ পুড়ে গেছে।’

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।’

এ ছাড়াও পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী