খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল থেকে দাম কমতে শুরু করে।

মঙ্গলবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে পেঁয়াজে কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন খবরে দাম কমতে শুরু করেছে। আজ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছিল ১০০ টাকায়। এ ছাড়া দেশি মেহেরপুরী পেঁয়াজ কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। যা সোমবার সকালে বিক্রি হয় ১০৫ টাকা করে।’

এ ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম আরও কমে আসবে। বাজারে বর্তমানে পেঁয়াজের কোনও সংকট নেই।’

এদিকে, পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নগরীর আতুরার ডিপো কাঁচা বাজারে আজ খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়, দেশি পেঁয়াজ ১০০ টাকা এবং মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৭৫ টাকায়।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক