রংপুরে এসএসসির প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকের কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৯

রংপুরের মিঠাপুকুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রায়ই ঘটছে। উপজেলার এরশাদ মোড়ে বাশার এন্টারপ্রাইজে ইংরেজি প্রশ্নের ফটোকপি করার সময় খোড়াগাছ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রবিউল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত শিক্ষককে এক মাসের কারাদণ্ড এবং ফটোকপি ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।

এদিকে বৈরাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে হরহামেশা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মিঠাপুকুরে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার  ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১০টার দিকে বহিরাগত কয়েকজন যুবকের মোবাইল ফোনে কেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্র পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় দেখা যায়, কেন্দ্রের কাছেই একটি চায়ের দোকানে বসে হোয়াটস্ অ্যাপ ব্যবহার করে উত্তরপত্র সরবরাহ করা হচ্ছে।

কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী এ প্রতিনিধিকে জানান, পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র সরবরাহ করার সঙ্গে সঙ্গে বাইরে চলে আসছে। ২ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পাঠানো হচ্ছে সহজেই।

এ ব্যাপারে বিদ্যালয়ের কেন্দ্রীয় সচিব ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, ‘একজন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে মোবাইল ফোন নিয়ে ওয়াশরুমে গেলে সঙ্গে সঙ্গে তার মোবাইল জব্দ করে ট্যাগ অফিসারের হাতে তুলে দিই।’

সার্বিক বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী