মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১৬:৫৭আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাস হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জন হলো- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনীক চন্দ্র দাস (২৭) এবং একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। তাদের মধ্যে অনীক চন্দ্র দাস ছাড়া বাকিরা পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে আসামিরা। টাকা না পেয়ে শিশুটিকে একটি টিনের ঘরে আটকে রেখে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত চার আসমিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।’

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন রাত ৮টার দিকে রূপগঞ্জের ঋষিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাস। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তর পরিবার। নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের সাক্ষ্য শেষে আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা গেছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী