কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ২১:২৩আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২১:২৩

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে‌ছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপু‌রে বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ার কমিউনিটি সেন্টারে কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৈঠক শুরু হয়।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ১৩ জন এবং কেএনএফের আট জন সদস্য অংশ নেন। এ ছাড়াও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠককে ঘিরে বেথেলপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

দু’পক্ষের মধ্যে এর আগে একাধিক বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর গত ৫ নভেম্বর প্রথম স্বশরীরে বৈঠক হয়। চার মাস পর এটি দ্বিতীয় বৈঠক।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির এবং কেএনএফ উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় কেএনএফ তাদের কারাবন্দি ২৩ সদস্যকে তিন মাসের মধ্যে মুক্তি; বেসামরিক নাগরিকদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগ গ্রহণ; অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করা; শান্তি চুক্তি সম্পাদন না হওয়া পর্যন্ত ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক বম জনগোষ্ঠীর মানুষকে সরকারিভাবে দেশে ফিরিয়ে না আনাসহ ছয় দফা দাবি উপস্থাপন করে।

এ বিষয়ে জানতে চাইলে কেএনএফ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক লাল জং ময় বলেন, ‘শান্তি কমিটির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে।’

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ক্য শৈ হ্লা বলেন, ‘কেএনএফের দাবি বাস্তবায়ন করে দ্রুত পাহাড়ে শান্তি ফেরাতে কাজ চলছে।’

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পলিশ সুপার আব্দুল করিম, কেএনএফের পক্ষে কেএনএফ’স রিপ্রেজেন্টেটিভ ফর পিস ডায়ালগের সেন্ট্রাল কমিটি ও টিম লিডার লালজংময়, সাংগঠনিক সম্পাদক লালসাংলম প্রেসিডেন্টের উপদেষ্টা লালএংলিয়ান অন্যরা।

কেএনএফের বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে ২০২৩ সালের জুন মাসে ১৮ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম