ব্রহ্মপুত্রে নিখোঁজ আরও এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ১৭:৩১ আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৮:১২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ অমিয় নাহিদ নামে আরও এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঘটনার পর ফায়ার সার্ভিসকর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে মাহিবের মরদেহ করে। পরে আরও দুই ঘণ্টা চেষ্টায় অপর শিক্ষার্থী নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিব গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। অমিয় নাহিদও একই এলাকার লিটন মিয়ার ছেলে। তারা দুজনই আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, গাইবান্ধা শহর থেকে ছয় বন্ধু সাঁতার কাটার জন্য বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চার জন কিনারে উঠে এলেও মাহিব ও নাহিদ নিখোঁজ হয়। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় মাহিবের মরদেহ উদ্ধার করে। পরে আরও দুই ঘণ্টার চেষ্টায় নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী। তিনি জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। প্রথম চেষ্টায় মাহিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে অমিয় নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
নদীর কলতান, পাহাড়ের সবুজ আর নিরিবিলি ছুটি কাটানোর ৩ ঠিকানা
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম