ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ১৫:৪৮আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৫:৪৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আক্তার হোসেন ঢালী (৬৫)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গজারিয়ার ভবেরচর ঈদগাহ এলাকায় ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিয়ে কুমিল্লাগামী লেনে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন ঢালী। সে সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আলী আজগর বলেন, ‘খবর পেয়ে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের লাশ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরানোর হয়েছে।’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের