গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ২২:৩২আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২২:৩২

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোলেমানের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম সোলেমান মোল্লা। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটবাউলা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙাড়ির ব্যবসা করতেন।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, বুধবার (১৩ মার্চ) কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি স্থানীয় এক ব্যবসায়ীর জমি ভাড়া নিয়ে টিনশেড ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। ওই বাড়িতে একটি কক্ষের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে শফিকুল পাশের দোকান থেকে একটি সিলিন্ডার কিনে আনেন। ওই সিলিন্ডারের চাবি খুলে লাগানোর সময় আগুন ধরে যায়। তখন গ্যাসের সিলিন্ডার বাইরে ছুড়ে মারেন শফিকুল। এ সময় আশপাশের ৩৫ নারী, পুরুষ ও শিশু আগুনে দগ্ধ হন। মারা যাওয়া সোলেমান মোল্লা আগুন নেভানোর জন্য এগিয়ে গেলে তার পুরো শরীরে আগুন ধরে যায়। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ জানান, সোলেমান মোল্লার লাশ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হবে। দাফন-কাফনের যাবতীয় খরচ প্রশাসন বহন করবে।

প্রসঙ্গত, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিরচালা (টপস্টার পোশাক কারখানার) এলাকায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে কমপক্ষে ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম