বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল ও হিলি প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ১৩:০৩ আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৩:০৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের দুই স্থলবন্দর বেনাপোল ও হিলি দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের দুই স্থলবন্দর দিয়ে কোনও আমদানি-রফতানি হবে না। সোমবার (১৮ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, ‘হিলি চেকপোস্টে ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ নেই। যথারীতি অন্য দিনের মতোই রবিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবেন।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সরকারি ছুটি থাকায় রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে ভারত-বাংলাদেশ যাত্রী চলাচল স্বাভাবিক থাকছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
মদসহ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত