১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ০৯:২৭আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:২৭

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও অন্যান্য রুটের রেল যোগাযোগ। সোমবার (১৮ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটে এই রেলপথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ একটি উদ্ধার অভিযানের পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ইতোমধ্যে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি লাইনে এখনও কিছু বগি পড়ে আছে। চট্টগ্রামে আটকে পড়া সব ট্রেন পরপর ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। এ ছাড়াও ঢাকাসহ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা যেসব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল সেগুলোও চট্টগ্রামের উদ্দেশে ছেড়েছে।’

উদ্ধার কাজের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘গতকাল থেকে এখন পর্যন্ত ১৫টির মতো যাত্রীবাহী এবং কয়েকটি মালবাহী ট্রেন গন্তব্য ছেড়ে এসে আটকা পড়েছিল। অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়েছিল। আমরা জানি না কখন পুরো কাজটি শেষ হবে। কারণ খুব বাজেভাবে লাইনটি উপড়ে গেছে। এটি যদিও মেরামতে সময় লাগবে, কিন্তু এই একটি লাইন চালু হলে ভোগান্তি কমে যাবে। আমরা একপাশ একপাশ করে উভয় পাশের ট্রেনই ছেড়ে দেবো।’

এর আগে, রবিবার (১৭ মার্চ) বেলা পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি