সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৩:৪২আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩:৪২

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়ার খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ২২৫ মিনিটের সফর সম্পন্ন হয়েছে। তিনি ১৯ মার্চ সকাল ৮টায় কয়রায় পৌঁছেন। সফর শেষ করে ফেরেন বেলা ১১টা ৪৫ মি‌নিটে।

প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সকাল ৮টায় কয়রার গিলাবাড়িতে হেলিকপ্টার থেকে নামেন। এরপর গাড়ির বহরসহ তিনি একে একে কয়রার ছয়টি স্থান পরিদর্শন করেন। তিনি উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান অবলোকন করেন। লিঙ্গ সমতা পরিস্থিতিও পর্যবেক্ষণে নেন। মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তরের কার্যক্রম প‌রিদর্শন এবং মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন করেন। পাশাপা‌শি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনেছেন এবং জীবন-জীবিকা কার্যক্রম অবলোকন করেছেন। তি‌নি বেলা পৌনে ১২টার দিকে কপোতাক্ষ মহা‌বিদ‌্যালয় মাঠ থেকে হে‌লিকপ্টারে কয়রা ত‌্যাগ করেন।

কয়রার ছয়টি স্থান পরিদর্শন করেন সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় অতিথির কয়রার সফর সিডিউল অনুযায়ী সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ ৫শ’ স্থানে ১৬০০ পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি ছিল র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও গোয়েন্দা নজরদারি। তিনি সফরসূচি অনুযায়ী প্রত্যেকটি স্থান পরিদর্শন করেছেন এবং মানুষের অনুভূতি শুনেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী