বিআরটিসির বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ১৮:১৩ আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৮:১৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিআরটিসি চাসের চাকায় পিষ্ট হয়ে পাঁচ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক আজিজার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্যসহ পাঁচটি মামলা রয়েছে।

শুক্রবার বিকালে দিনাজপুর কোতয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।

গত ৬ ফেব্রুয়ারি সকালে এই দুর্ঘটনা ঘটেছিল।

গ্রেফতার হওয়া আজিজার রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘গত কয়েকদিন ধরে দিনাজপুর শহরের বেশ কিছু স্থানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোতয়ালি থানা পুলিশ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজারকে গ্রেফতার করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এবং পুলিশের নথি দেখে আজিজার রহমানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলার সন্ধান পাওয়া যায়। যার মধ্যে হত্যা, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার আইনের মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।’

গত ৬ ফেব্রুয়ারি রানীরবন্দরে বেপরোয়াভাবে বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চার জন এবং হাসপাতালে একজন নিহতের ঘটনা ঘটে। ওই বাসের চালক গ্রেফতার আজিজার রহমান। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, এসআই ইন্দ্র মোহন রায় ও নুর আলম উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার