ঘরে আগুন, গরু-ছাগলসহ ঘুমন্ত বৃদ্ধার পুড়ে মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ১৭:০২ আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৭:০২

মৌলভীবাজারে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটায় বসতঘরে আগুনে নূরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে। এ সময় দুটি গরু এবং তিনটি ছাগলও পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা  করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোমবার ভোরে ওই এলাকার আমেরিকা প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের ভেতর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, সোমবার ভোররাতে ময়না মিয়ার পরিবারের সবাই সেহরি খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এ সময় প্রাণে বাঁচতে পরিবারের পাঁচ জন  ঘরের বাইরে চলে আসলেও অসুস্থ নূরজাহান বেগম বের হতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। ছয় সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিনশেডের ঘরে থাকতেন নূরজাহান বেগম।

রাজনগর থানার ওসি আব্দুস ছালেক বলেন, ‘আগুনে বৃদ্ধার হাড় ছাড়া সারা শরীর পুড়ে গেছে।  ময়নাতদন্ত করার কোনও সুযোগ নেই। তাকে দাফন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক