বাংলা ট্রিবিউনের গবেষক আজমল হোসেনের দাফন সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৬:৩১

বাংলা ট্রিবিউনের গবেষক আজমল হোসেন নীলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ২টায় রাজশাহী নগরীর টিকাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রাজশাহী নগরীর দেবাশিনপাড়ার বাড়িতে তার মরদেহ পৌঁছে।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর।

আজমল রাজধানীর ধানমন্ডিতে একটি মেস বাসায় ভাড়া থাকতেন। তার মেসের সদস্যরা জানিয়েছেন, গতকাল (বুধবার) সন্ধ্যা থেকে তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে তাদের জানিয়েছিলেন। সেভাবেই তিনি বাজারেও গেছেন। পরে রাত ১১টার দিকে তার কোনও সাড়া-শব্দ না পেয়ে মেসের অন্য সদস্যরা গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে বিছানায় পড়ে আছেন। তাকে দ্রুত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: 

বাংলা ট্রিবিউনের গবেষক আজমল হোসেন আর নেই

/এমএএ/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশের অনুশীলন বাতিল
ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত’র মৃত্যু
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি