ঈদের কেনাকাটায় বেরিয়ে লাশ হলেন তিন বন্ধু, পাশাপাশি দাফন

কুমিল্লা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ২০:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২০:১৪

ফেনীতে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় নিহত কুমিল্লার তিন জনের বাড়িতে স্বজনদের আহাজারি চলছে। শুক্রবার (৫ এপ্রিল) মুহুরীগঞ্জ রেল ব্রিজ এলাকায় স্থানীয় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন।

নিহত তিন জনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাকতলা গ্রামে। তারা হলেন- ইয়াছিনের ছেলে সাজ্জাদ (২০), রুহুল আমিনের ছেলে রিফাত (১৯) এবং নুরুল ইসলামের ছেলে দ্বীন মোহাম্মদ (১৯)। বিকালে শাকতলা আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। তিন বন্ধুকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জানান, শাকতলা গ্রামের ১১ জন বন্ধু চট্টগ্রাম গিয়ে ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে সকালে পাশের উপজেলা নাঙ্গলকোট হাসানপুর গিয়ে ট্রেনে ওঠেন। তিন জন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন আর বাকি আট জন ভেতরে বসেন। ফেনীর ফাজিলপুরে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধু নিহত হন। ভেতরে থাকার কারণে আট জন বেঁচে যান।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী