রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬

ফেনী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ২১:৪৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২১:৪৬

ফেনীর মুহুরীগঞ্জে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। ঘটনাস্থলে দুই জন নিহত হওয়ার পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও চার জন মারা গেছেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই রেলপথে। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আশিক, একই গ্রামের আমির আলীর ছেলে আবুল খায়ের, বরিশালের উজিরপুর থানার কাওয়ারচর গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ার সাততলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ, রুহুল আমিনের ছেলে রিফাত এবং মোহাম্মদ ইয়াসিনের ছেলে সাজ্জাদ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, ঘটনার সময় রেল ক্রসিংয়ে একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। সে সময় মালবাহী ট্রেনটি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব ঘটনাস্থলে আসে। ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে