গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ২ যুবকের

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ২১:৩৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২১:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর এক যুবক আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় উপজেলার শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের একজনের নাম সফিউদ্দিন খন্দকার (১৯)। তিনি আশুলিয়ার গোয়ালবাড়ি গ্রামের নূরুল ইসলাম খন্দকারের ছেলে। অপরজনের নাম রায়হান খন্দকার (২২)। তিনি একই এলাকার নূরুল আমিন খন্দকারের ছেলে।

আহত যুবক বিল্লাল হোসেন (২৭) ওই এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, আশুলিয়ার গোয়ালবাড়ি থেকে তিন যুবক মোটরসাইকেলে কালিয়াকৈরে দিকে আসছিলেন। উপজেলার শেওড়াতলী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। তাদের বন্ধু বিল্লাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, নিহত দুজনের লাশ থানায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিহত স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম