আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত

গাজীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১৫:০৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:০৫

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া (২০) ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ এলাকাছাড়া ছিলেন ওই ইউনিয়নের কান্দাপাড়ার বাসিন্দা রাজিব ও তার সহযোগীরা। বুধবার (১৭ এপ্রিল) ভোরে রাজীব ও তার সহযোগীরা দেশি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা দখলের জন্য হামলা চালায়। এ সময় বীরগাঁও এলাকার আনোয়ার ও তার সহযোগীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে কয়েকজন আহত হয়। গুরুতর আহত সাগর মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। স্বজনরা গ্রেফতার ও আইনি জটিলতা এড়াতে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছেন।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম জানান, সোনাকান্দি এবং আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওইসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী