আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি
১৩ মে ২০২৪, ০১:৪৫আপডেট : ১৩ মে ২০২৪, ০১:৪৫

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন মিরাজুল ইসলাম। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

২০১৯ সালে অনুষ্ঠিত ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হন মিরাজুল। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মশিউর রহমান মৃধা ভাইস চেয়ারম্যান ও মালিকা পারভীন নারী ভাইস চেয়ারম্যান হয়েছেন। 

২য় দফায় আগামী ২৯ মে ভান্ডারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন প্রার্থীর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিধি অনুযায়ী তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে হলফ নামায় অসম্পূর্ণ তথ্য পাওয়ায় জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই। তিনি ২০০৮ সালের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বৈধ ঘোষিত প্রার্থীদের চেয়ারম্যান পদে মো. সালাহ উদ্দিন ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

মাধবী রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে তিনটি পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী বৈধ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

/এএম/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের