মোটরসাইকেল-সিএনজি অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১৬:৫০আপডেট : ১৪ মে ২০২৪, ২১:৪১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও মোটরসাইকেলের পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দত্তখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে।

পুলিশ ও সিএনজিতে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য প্রবাসফেরত ছেলে জিতু মিয়াকে নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠেন কয়লান মিয়া। শহরের কাছাকাছি দত্তখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়লান ও জিতুসহ পাঁচ জন আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জিতুর মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি