ভূমি অফিসে পাওয়া বোমাসদৃশ বস্তুটি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক

গাজীপুর প্রতিনিধি
১৯ মে ২০২৪, ২০:৪১আপডেট : ১৯ মে ২০২৪, ২২:১৫

গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পরে সেটি গাজীপুর থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয় দল এসে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে বস্তুটি বোমা নয়, সেটি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপির) বোম ডিসপোজাল টিমের দলনেতা মামুনুজ্জামান বলেন, ‘কাপাসিয়া উপজেলার রায়েদ ভূমি অফিসে বোমাসদৃশ্য বস্তু দেখে আমাদের অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন সদস্য ওই বস্তুটি পর্যবেক্ষণ করে। সেটি বোমা নয়, নকল একটি ডিভাইস। পরে বোমাসদৃশ বস্তুটি বাইরে নিয়ে এসে দেখা যায়, এটি একটি মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকের সঙ্গে মোবাইলের ব্যাটারি ও তার পেঁচিয়ে একটি ঘড়ি লাগিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।’ 

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করতেই দুই কেজি ওজনের বোমাসদৃশ একটি বস্তু দেখা যায়। ধারণা করা হচ্ছে, বস্তুটি কেউ টিনের চালের নিচের ফাঁকা স্থান দিয়ে ঘরে ফেলে গেছে। এ সময় অফিসের ভেতরের একটি বেসিন ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুটি ঘিরে রাখে।

/এমএএ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের