গোয়ালঘরে ২০ কেজি ওজনের অজগর

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ২০:৩৩আপডেট : ০৯ জুন ২০২৪, ২০:৩৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যক্তির গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ওই গ্রামের ছাদই মিয়ার বাড়ির গোয়ালঘরের ভেতরে বিশাল অজগর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারা গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। অজগরটির ওজন ২০ কেজি। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম