কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
১২ জুন ২০২৪, ১৭:০৪ আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:০৪

বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মে) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউপির জুর্ভারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ভানলাল খিয়াং বম (৩৭)। সে জুরভারং পাড়া এলাকার লালমিন সম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুরভারং পাড়া এলাকার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যের পোশাক ছিল। যৌথবাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে বন্ধুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
জামিন জালিয়াতি যেভাবে বেরিয়ে গেলেন ‘কুকি-চিনের’ পোশাক জব্দ মামলার প্রধান আসামি 
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে