দুর্নীতি মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ২০:৪৬ আপডেট : ২৪ জুন ২০২৪, ২০:৪৬

দেড় কোটির অধিক টাকা দুর্নীতির মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মত ইসমত আরা আসামির জামিন আবেদন নাকচ করে দেন এবং দুর্নীতির এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকসহ মোট আসামি সাত জন। তাদের মধ্যে শুধু আজহারুল ইসলামই আত্মসমর্পণ করলেন। অন্য ছয় আসামি পলাতক আছেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মিয়া মো. নুরুজ্জামান। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি আসামির জামিনের বিরোধিতা করেন।

অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে কেনা হয়েছিল। এভাবে প্রায় এক কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করা হয়। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন ২০২০ সালে সাত জনের নামে মামলা করেন। পরে মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়। তবে আসামিরা এতদিনেও আদালতে এসে হাজির হননি। সোমবার মামলার ধার্য তারিখে আজহারুল ইসলাম হাজির হন। তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং দুর্নীতির এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি