সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, ময়মনসিংহ নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ১৩:৩৫আপডেট : ২৫ জুন ২০২৪, ১৩:৩৫

ময়মনসিংহের ত্রিশালে ভবন নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য সোমবার মধ্যরাত থেকে ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।

সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম সুরঞ্জিত দে জানান, ত্রিশাল পৌরসভা এলাকায় ব্যক্তিমালিকানায় ভবনের নির্মাণকাজের সময় পাইলিং করতে গিয়ে গ্যাসের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য সোমবার রাত ১২টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করার জন্য রাত থেকে তিতাসের কর্মীরা কাজ শুরু করেছেন। আশা করা যাচ্ছে, বিকালের মধ্যেই লাইনে কাজ শেষ করে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

নগরীর কাচিঝুলি এলাকার গৃহবধূ শেফালী আক্তার বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নাশতা বানানোর জন্য রান্নাঘরে গিয়ে দেখি, গ্যাসলাইনে সরবরাহ বন্ধ, চুলা জ্বলছে না। এ কারণে সকালের নাশতা এবং দুপুরের রান্নাবান্না করা সম্ভব হয়নি। এ কারণে লাকড়ি দিয়ে কষ্ট করে রান্না করার চেষ্টা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের