ভিজিএফের চাল জব্দ: বর্তমান ও সাবেক চেয়ারম্যানের নামে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ২০:১৪ আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০:১৪

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এবং সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুসহ চার জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফ কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের ঘটনায় এ মামলা করা হয়। মঙ্গলবার (২ জুলাই) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান বাদী হয়ে ঢুষমারা থানায় এই মামলা করেন।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৩ জুন দুপুরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের পাঁচটি গুদামসদৃশ দোকানঘর থেকে প্লাস্টিকের বস্তা এবং সরকারি সিলযুক্ত পাটের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ। মঙ্গলবার মামলা নথিভুক্ত করার পর জব্দ করা চাল থানা পুলিশের হেফাজতে দিয়েছে উপজেলা প্রশাসন।

মামলা সূত্রে জানা গেছে, কালোবাজারি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানসহ চার জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় অপর দুই আসামি হলেন– বদিউজ্জামান ও জাহাঙ্গীর আলম। তারা চাল কেনা ও গুদামজাত করার কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পিআইও লুৎফর রহমান বলেন, ‘চাল জব্দের ঘটনায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ চার জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অভিযুক্তদের কার কী ভূমিকা ছিল তা পুলিশ তদন্ত করে বের করবে।’

ওসি আবু সায়েম মিয়া বলেন, ‘আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। জব্দ করা চাল থানায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

জব্দ করা চাল থানায় নেওয়া হচ্ছে

/এমএএ/
সম্পর্কিত
‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল আটক
ইউনিয়ন পরিষদ থেকে গায়েব ২১ বস্তা চাল
গ্রাম পুলিশের বসতঘর থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম