শেরপুরে ভিজিএফের ৩৪১০ কেজি চাল জব্দ

শেরপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১২:৩০ আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:৩০

শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার, হাতিআলগা এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) আওতায় বিতরণের প্রায় ৩৪১০ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী।

শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযানকালে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার থেকে ১২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১৬১০ কেজি এবং একটি অটোরিকশা থেকে ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি অটোরিকশা আটক করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিল।

এ দিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন রায়হান রাফি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ‘চাল থানায় নিয়ে আসা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!