বেনজীরের বান্দরবানের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন

বান্দরবান প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ১৫:৪০আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৫:৪০

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি, বাগানবাড়ি, গরু ও মাছের খামার তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। সেই সঙ্গে বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন কর্মকর্তারা।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জেলা প্রশাসক বলেন, ‘আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে।’

উল্লেখ্য, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুঁজে বের করে। বান্দরবানেও তার বিশাল সম্পত্তির খোঁজ মেলে।

বান্দরবানের সুয়ালক এলাকায় ৫০ একর এবং লামায় প্রায় ১০০ একর সম্পত্তি রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। সেসব সম্পত্তি তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
বেনজীরের আলিশান ডুপ্লেক্স বাড়িটি এখন ভুতুড়ে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী