দিনাজপুরে ট্রাক-নসিমন সংঘর্ষে ২ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১৮:০১ আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৮:০১

দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের আমান উদ্দিন (৪৫) এবং পারোইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেনহাজুল ইসলাম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দিনাজপুরে আমবাড়ীহাট থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি নসিমন জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং পাঁচ জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম