কাটা হয়েছে পাউবোর এক হাজার গাছ, সংসদ সদস্যের ঘটনাস্থল পরিদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১৭:০০আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:১৬

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রোপণ করা এক হাজার গাছ কেটে ও উপড়ে ফেলার ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্যসহ (এমপি) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, শাখা কর্মকর্তা কাজী মহসিনসহ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্তৃপক্ষ জানান, খালের গাছ নষ্টের ঘটনায় তারা শৈলকুপা থানায় মামলা করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সংসদ সদস্য নায়েব আলী বলেন, ‘গাছ কাটা, ফসল কাটার মতো জঘন্য কাজ যারা করে, তারা মানুষ না। যারা গাছ উপড়ানোর মতো কাজ করেছে, আমি চাই তারা আইনের আওতায় আসুক। সে যদি আমার নিজের লোকও হয়, আমি ছাড় দেবো না। আমি চাই, পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।’

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড এখানে তিন হাজার গাছ লাগিয়েছে। গাছগুলো লাগানোর পর কেউ বা কারা নষ্ট করে দিয়েছে। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হোক। আমরা এ ব্যাপারে থানায় এফআইআর জমা দিয়েছি।’

উল্লেখ্য, শনিবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের রোপণ করা এক হাজার গাছের চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
খাল খননের অজুহাতে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের