কুয়াকাটা সৈকতে তৃতীয় লিঙ্গের মানুষদের দৌড় প্রতিযোগিতা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৫:৩৭আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৫:৩৭

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষদের নিয়ে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ঝাউবন এলাকা পর্যন্ত দুই কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় অংশ নেন ২৫ জন প্রতিযোগী।

রবিবার বিকালে প্রতিযোগিতার আয়োজন করে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহন্নলা’।

প্রতিযোগিতায় পিয়া প্রথম, আভা মুসকান তিথি দ্বিতীয় ও নদী তৃতীয় হন।

সংগঠনের নেতারা জানান, সমাজের সব স্তরে বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন। এ আয়োজন এর অংশ হিসেবে রবিবার সকালে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে রাখাইন শিক্ষার্থীদের সঙ্গে জেন্ডার সেনসিটাইজেশন সেশন আয়োজন করা হয়।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, ‘সমাজে নারী-পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই অবহেলিত মানুষদের নিয়ে আলাদা বৈষম্য তৈরি হয়। শিশুকাল থেকে এই বৈষম্যটা যাতে আর কোনও মানুষের মধ্যে তৈরি না হয়, সে কারণে আমাদের এই আয়োজন।’

/এমএএ/
সম্পর্কিত
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগে কর ছাড়ের প্রস্তাব
তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
রংপুর-৩ সংরক্ষিত আসনের দাবিতে ভোট থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী 
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার