ভারতে পাচারকালে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১০:১১আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:১৩

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন ভোররাতে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এই বিষ উদ্ধার করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। বিজিবি বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা ২ কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেন। উদ্ধার সাপের বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা