সদ্য সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ০৩:২১আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:২১

ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে (৮৪) আটক করা হয়েছে। সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্রের স্ত্রী বনলতা দেবী।

বনলতা দেবী জানান,  সাবেক এমপি রাতের খাওয়া শেষ করার পর আটকের জন্য আসা সাদা পোশাকধারী ব্যক্তিরা তার ঘরে প্রবেশ করেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পরে বিশেষ দলটি তাকে নিয়ে রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ  সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত। 

সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত। তার আটকের খবরে চারিদিকে উল্লাস ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার আটকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপারের বক্তব্য জানতে সাংবাদিকরা তার কার্যালয় ও সদর থানার সামনে ভিড় করেন। তবে রাত ২টা পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও